প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:৩১ পিএম

অনলাইন সংস্করণ

‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়’’

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পি.এল.সি এর ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক, উপমহাব‍্যবস্হাপক মহোদয়গণের উপস্থিতিতে মেঢাবিবি-৬ এর আওতাধীন সালেহপুর, আমিনবাজার, ঢাকা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সংশ্লিষ্ট এলাকার লোকজন'কে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। এছাড়া তিনি আরো জানান অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণের ফলে বৈধ গ্রাহকবৃন্দ প্রাপ্য গ্যাসের সুবিধা হতে বঞ্চিত হচ্ছে।

উক্ত অভিযানে জনৈক মোঃ জহিরুল ইসলাম (গ্রাহক সংকেত নং: ১০৪-০৮১২১৮),ঠিকানা: দাগ-২৮, সালেহপুর,  আমিনবাজার, ঢাকা এর আঙ্গিনায় আবাসিক সংযোগ হতে অবৈধভাবে ওয়াশিং কারখানায় গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করতঃ লক-উইং ককে প্লাস্টিক সীল স্থাপন করা হয়।
তাছাড়া,কাসেমুল উলুম আল-ইসলামিয়া মদ্রাসা ঢাকা,ঠিকানা: সালেহপুর, আমিনবাজার, ঢাকা আঙ্গিনায় অবৈধভাবে মডিফাইড বার্ণারে গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করতঃ লক-উইং ককে প্লাস্টিক সীল স্থাপন করা হয়।

অভিযানকৃত এলাকায় কোম্পানীর ১। শরিফ মিয়া(গ্রাহক সংকেত নং: ১০৪-০৬৬৫৬৯), ২। আব্দুল করিম হোসেন,(গ্রাহক সংকেত নং: ১০৪-০৬২৬০০), ৩। উজির মিয়া (গ্রাহক সংকেত নং: ১০৪-০৯৫৪১৪), ৪। ব্যবহার বেগম, (গ্রাহক সংকেত নং: ১০৪-০৮১৬৮০), ৫। আব্দুল মান্নান (গ্রাহক সংকেত নং: ১০৪-০৫৫৫৫৬)  ০৫ জন বৈধ গ্রাহকের আঙ্গিনায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করতঃ লক-উইং ককে প্লাস্টিক সীল স্থাপন করা হয়।

অপরদিকে জনাব মোছা: ফারহানা আরেফিন জুঁই (সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল এর নেতৃত্বে জোনাল বিক্রয়  অফিস- টাঙ্গাইল, আবিবি- চন্দ্রা এর আওতাধীন  নাজিরপাড়া, গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল এর মোট ০২ টি স্পটে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্যঃ ৩/৪ ইঞ্চি ব্যাসের ৭৪০ ফুট জি/আই পাইপ অপসারণসহ আনুমানিক ৫৬ টি বাড়ির ৬৩ ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩/৪ ইঞ্চি ব্যাসের ৫ টি অবৈধ গ্যাস সরবরাহের উৎসমুখ স্হায়ীভাবে বিচ্ছিন্ন(কিলিং) করা হয়। 
তাছাড়া,  ০২ টি সম্পুর্ন অবৈধ রেগুলেটর জব্দসহ অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের জন্য ৩জন গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যেখানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারনে ০২ জন অবৈধ গ্যাস ব্যবহারকারী হতে মোট ২,৫০,০০০/- (মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়।

মন্তব্য করুন