প্রকাশিত: ৯ জুন, ২০২৬, ০২:৩৬ এ এম

অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ১২৯ জন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই উপকূলীয় এলাকায় সুনামির ঢেউ আছড়ে পড়ে এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ জনই সোকসারগেন অঞ্চলের বাসিন্দা। অঞ্চলটি সাউথ কোটাবাটো, সুলতান কুদারাত, সারাঙ্গানি প্রদেশ এবং জেনারেল সান্তোস সিটি নিয়ে গঠিত। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন