প্রকাশিত: ৯ জুন, ২০২৬, ১২:১১ পিএম

অনলাইন সংস্করণ

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য মা-বাবার করণীয়

পিতা-মাতার জন্য আল্লাহর দেওয়া সব থেকে বড় নেয়ামত হলো সন্তান। সন্তানের থেকে বড় আর কোনো আনন্দ নেই মা-বাবার জীবনে। শৈশবে সন্তানরা মা-বাবার চোখের শীতলতা, বার্ধক্যে একনিষ্ঠ সঙ্গী এবং মৃত্যুর পর কবর জীবনে নেক আমল পাঠানোর একমাত্র মাধ্যম। 

ইসলামে সন্তানের এই নেয়ামত উপভোগ করার পাশাপাশি তাদের প্রতি মা-বাবার কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্যের কথা বলা হয়েছে। আজ যারা শিশু, আগামী দিনে তারাই সমাজ ও রাষ্ট্রের হাল ধরবে। তাই সন্তানের কাছ থেকে দায়িত্বশীল আচরণ পাওয়ার আগে, তাদের প্রাপ্য অধিকারগুলো বুঝিয়ে দেওয়া মা-বাবার প্রধান কর্তব্য। 

সন্তানকে কোনো ধরনের জোরজবরদস্তি ছাড়া ইসলামের আলোয় বড় করে তোলা এবং আল্লাহর ইবাদত শেখানো মা-বাবার দায়িত্ব। পবিত্র কোরআনের সূরা আত-তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।

মন্তব্য করুন