প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১০:২২ এ এম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। মুখোমুখি অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বন্দ্ব এবার সরাসরি খেলার মাঠে এসে গড়াল। ইরান ফুটবল ফেডারেশন সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ চলাকালে গ্যালারিতে কোনো ধরনের অস্বীকৃত বা বিতর্কিত পতাকা প্রদর্শন কিংবা ইরানবিরোধী স্লোগান দেওয়া হলে তারা সেটি মেনে নেবে না। এমন পরিস্থিতি তৈরি হলে ইরান তৎক্ষণাৎ ম্যাচ বন্ধ করার আনুষ্ঠানিক আবেদন জানাবে এবং কোনো অবস্থাতেই আর মাঠে খেলবে না।
বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে থেকেই সামরিক সংঘাত চলছে ইরান এবং যুক্তরাষ্ট্রের। অবস্থা এতটাই খারাপ যে ইরান থাকছে মেক্সিকোয়। তারা আমেরিকায় গিয়ে ম্যাচ খেলেই ফিরে আসবে মেক্সিকোয়। ইরানের অনেক সমর্থক ম্যাচ দেখতে আসার ভিসা পাননি।
ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামাল বলেছেন, আমরা ফিফাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, কোনও ধরনের অস্বীকৃত পতাকা আনা হলে বা ইরান মাঠে খেলার সময় জাতীয় দলের বিরুদ্ধে স্টেডিয়ামে কোনও স্লোগান দেওয়া হলে, দলের কোচ ম্যাচ বন্ধ করে দেওয়ার অনুরোধ করবেন।
মিশরের বিরুদ্ধে সিয়াটলে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ইরান। সেই ম্যাচকে ‘গর্বের ম্যাচ’ বলে ঘোষণা করেছে তারা। দোনিয়ামালি জানিয়েছে, সেই ম্যাচে কোনও বিরূপ ঘটনা যাতে না ঘটে তার খেয়াল রাখার আশ্বাস দেওয়া হয়েছে আয়োজকদের তরফে।
দোনিয়ামালির কথায়, “আমরা বলা হয়েছে, কোনও ধরনের খারাপ ঘটনা ঘটতে দেওয়া হবে না মিশর ম্যাচে।” ইরান প্রথম ম্যাচ খেলবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে, ১৫ জুন। এর পর বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে তারা।
মন্তব্য করুন