প্রকাশিত: ৯ জুন, ২০২৬, ১১:১১ এ এম

অনলাইন সংস্করণ

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সীমান্ত হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের কঠোর সমালোচনা করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

রোববার (৭ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য গভীরভাবে আপত্তিকর ও অপমানজনক। রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।

তিনি বলেন, তিন দিন পেরিয়ে গেলেও সালাহউদ্দিন আহমেদ তার বক্তব্য প্রত্যাহার বা ব্যাখ্যা করেননি। একইসঙ্গে সরকার থেকেও এ বিষয়ে কোনো নিন্দা বা অসন্তোষ প্রকাশ করা হয়নি। ফলে সীমান্ত হত্যা বিষয়ে তার মন্তব্যই সরকারের আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।

মন্তব্য করুন