প্রকাশিত: ৯ জুন, ২০২৬, ১২:২৭ পিএম

অনলাইন সংস্করণ

৩০ কিমি রেলপথ বানাতে এক যুগ পার, রেলওয়ের নতুন আবদার

ঢাকার সঙ্গে নদীবন্দর নগরী নারায়ণগঞ্জের যোগাযোগ সহজ করা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং ভারী পণ্য পরিবহনের লক্ষ্য নিয়ে ৩০ কিলোমিটার দীর্ঘ ‘ডুয়েলগেজ ডাবল লাইন’ নির্মাণ করছে বাংলাদেশ রেলওয়ে। ২০১৪ সালের জুলাইয়ে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ ইতোমধ্যে চার দফা বাড়ানো হয়েছে, যার সর্বশেষ সময়সীমা চলতি বছরের এই জুনেই শেষ হওয়ার কথা। তবে, দীর্ঘ ১২ বছরেও প্রকল্পটির ভৌত অগ্রগতি হয়েছে মাত্র ৫৭.২০ শতাংশ। আর এই দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পের প্রাথমিক ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণে। এই পরিস্থিতিতে প্রকল্প কর্তৃপক্ষ আরও দুই বছর মেয়াদ বাড়ানোর নতুন প্রস্তাব দিয়েছে।

দ্বিগুণ ব্যয়, দফায় দফায় মেয়াদ বৃদ্ধি

‘ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরালে একটি ডুয়েলগেজ রেললাইন নির্মাণ’ প্রকল্পটি মূলত ডিআরজিএ-সিএফের অনুদান সহায়তায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। শুরুতে মোট ৩৭৮ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত বাস্তবায়নের জন্য নির্ধারিত ছিল। ২০১৫ সালের ২০ জানুয়ারি একনেক সভায় এটি অনুমোদন পায়, যার মধ্যে সরকারি অর্থায়ন ছিল ১২৯ কোটি ১১ লাখ টাকা এবং ডিআরজিএ-সিএফের অনুদান ছিল ২৪৯ কোটি ৫৫ লাখ টাকা।

ঢাকা-নারায়ণগঞ্জ ৩০ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পটি ২০১৪ সালে শুরু হলেও এক যুগেও শেষ হয়নি। চার দফা মেয়াদ বাড়িয়েও ভৌত অগ্রগতি মাত্র ৫৭.২০ শতাংশ। এই দীর্ঘসূত্রিতার কারণে প্রাথমিক ৩৭৮ কোটি ৬৬ লাখ টাকার প্রকল্প ব্যয় প্রায় দ্বিগুণ বেড়ে ৬৫৮ কোটি ৩৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। এখন রেলওয়ে ২০২৮ সাল পর্যন্ত আরও সময় চাইছে
 

মন্তব্য করুন